৮ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর
 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। উড়ে গেছে অসংখ্য ঘরের টিনের চালা। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার আম-লিচু। শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন পুরো শহর। শহরে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় যান ও পথচারীদের চলাচল বিঘ্ন হচ্ছে। ভুতুড়ে পরিবেশ। ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো বিদ্যুৎ আসেনি। বুধবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে প্রবল বেগে আঘাত হানে কালবৈশাখী। স্থায়ী ছিল ১০ মিনিটের মতো। এতে লন্ডভন্ড হয়ে যায় দিনাজপুর জেলা। জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। এর পাশাপাশি শিলাবৃষ্টি হয় কিছুক্ষণ। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ মিলিমিটার। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি ১০ মিনিটের মতো স্থায়ী ছিল। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। ঝড়ের পাশাপাশি মিনিটখানেক শিলাবৃষ্টি হয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ বান্ডিল টিন ও ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি