কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে : জি এম কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা : কৈফিয়ত চাওয়া মানুষের অধিকার, কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে; এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জি এম কাদের বলেন, একতাবদ্ধভাবে থাকলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে। পূরণ করতে পারবে জনগণের প্রত্যাশা।
জবাবদিহিতা ছাড়াই দেশ চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তথ্য গোপন ও ধামাচাপা দেয়ার কারণে সামনে বড় বিপদ আসছে। দেশকে ফোকলা করে দিচ্ছে দুর্নীতিবাজরা। নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে অনিয়মতান্ত্রিক ব্যবস্থা জায়গা করে নেবে। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট বলেও মন্তব্য করেন তিনি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি