৮ মে ২০২৬

কাল জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাল জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউ ইর্য়ক প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্র থেকে জানা যায়, ‘আগামীকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে ৪টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।

সূত্র আরো জানায়, শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।’

সূত্র জানায়, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট অবসানে তাঁর ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি