৫ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভাইভায় প্রক্সির অভিযোগে আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভাইভায় প্রক্সির অভিযোগে আটক ২

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ডি ইউনিটের ভর্তির ভাইভায় প্রক্সির অভিযোগে আজ মঙ্গলবার ৪.১৫টায় দুইজনকে এবং গতকাল একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উক্ত শিক্ষার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভাইভা দেবার সময় কাগজপত্রাদির সাথে বক্তব্যের অসামঞ্জস্যতা দেখা দিলে তাদেরকে প্রক্টর অফিসে পাঠানো হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা মেলায় প্রক্টরিয়াল বডি তাদের ত্রিশাল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি,ইউনিট সমন্বয়কের জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযুক্তরা হলেন নরসিংদীর মনোহরদী গ্রামের রেজাউল হক শামিম, পিতার নাম গাজীউর রহমান ; সমাজবিজ্ঞান অনুষদ, (রোল :১৬১৪৮,মেরিট :১১) ভালুকা, নারাঙ্গী বাজারের হাফিজ মোহাম্মদ হিজবুল্লাহ, পিতার নাম ফিরোজ আহমেদ । এবং ২নং রামবাবু রোড,ময়মনসিংহের মুশফিকুর রহমান, পিতার নাম সামসুল ইসলাম : সমাজবিজ্ঞান অনুষদ (রোল :১৫১৩৭)

এ ব্যাপারে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, "অভিযুক্তদের ত্রিশাল থানায় প্রেরণ করা হয়েছে।সেই সাথে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে এবং তদন্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বা বাইরের কারোর নাম উঠে আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং দ্রুত সময়ের ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড হুমায়ুন কবির মামলা করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি