কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'স্কিল ডেভেলপমেন্ট ক্লাব'

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রচেস্টায় প্রতিষ্ঠিত অন্যতম একটি ক্লাব 'Skill Development Club' JKKNIU.
২০১৮ সাল শুরুর সময় থেকে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রাশুরু করে এই ক্লাবটি।এই ক্লাবের উদ্দেশ্য মানুষের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করা এবং বিভিন্ন প্রক্রিয়া বা কাজের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে প্রতিযোগিতা মূলক সমাজে টিকে থাকা শেখানো।
এই লক্ষ্যকে কেন্দ্র করে এখন ও পর্যন্ত 'Skill Development Club' অনেকগুলো অনুষ্ঠান বা program এর আয়োজন করেছেন। যেমনঃ *Seminar on Employability Skill:Required Skills for Employment *''Let's Talk'' Public Speaking Competition . *Seminar on ''Leadership & Entrepreneur''
এছাড়াও Skill Development Club ১০টি গ্রুপে সকল সদস্যদের ভাগ করে দিয়েছে যাতে তারা তাদের প্রয়োজনিয় স্কিল দ্রুত ডেভেলাপ করতে পারে। এরই ভিত্তিতে কিছুদিন আগে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব “Best Group Award Ceremony” আয়োজন করে। এছাড়াও অনেক কার্যকর কাজ করে যাচ্ছে শুধু মাত্র শিক্ষার্থীদের দক্ষ মানব শক্তিতে রুপান্তরের জন্য।
এরই ধারাবাহিকতায় আগামি ১৩ই ডিসেম্বর Skill Development Club এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে National VAT Quiz Competition.
বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিক।যারা Skill Development Club এর প্রতিটি উদ্যোগকে সফল করার চেস্টা করে যাচ্ছে।
Skill Development Club এর প্রতিষ্ঠাকালীন এবং বর্তমান সভাপতি ইবনুল হাইদার নাকিব এবং সাধারণ সম্পাদক সুজন বনিক এর কাজ থেকে জানা গেছে আগামি ২০১৯ সালে সুবৃহৎ আকারে আরও একটি অনুষ্ঠান বা program এর আয়োজন করেতে যাচ্ছে Skill Developer Club.তাদের কথা অনুসারে এটি হতে যাচ্ছে এযাবৎ কালীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হওয়া সব থেকে বড় অনুষ্ঠান বা program. আর এইভাবেই তারা সবাই মিলে Skill Development Club কে নিয়ে যাবে উন্নতির এক অন্য অবস্থানে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি