কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘এএল’ ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি : কোনো অপ্রীতিকর ঘটনা ও প্রক্সি ছাড়াই সুষ্ঠুভাবে শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। রবিবার সকাল ১০টা থেকে কলা অনুষদভুক্ত ‘এএল’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ইউনিটে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগের ১৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫৮৬ জন, যা আবেদনকারীদের শতকরা ৮২ ভাগ। যা গতবছরের উপস্থিতির ৪% বেশি।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি শান্তিপূর্ণ পরিবেশ এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি