৬ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীমেস থেকে দুস্কৃতিকারী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীমেস থেকে দুস্কৃতিকারী গ্রেফতার

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীমেস থেকে বৃহস্পতিবার ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ আড়াই হাজার টাকা সহ চার মাদকসেবীকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাক্তার ভিলা ছাত্রীমেসে দীর্ঘদিন ধরে এই মাদকসেবী চক্রটি ইয়াবা,গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতো বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, ত্রিশাল উজানপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ফজলুল হক(৪৫),গাজীপুরের পূর্ব চান্দনার মৃত আঃ সামাদের ছেলে জহির ইসলাম(৩০),চুরখাই বেতকান্দা গ্রামের মৃত শাহজাহানের ছেলে লুটস(২৭) এবং ত্রিশাল ছলিমপুরের ডাঃ আঃ হামিদ এর ছেলে ফজলে হাসান(৩২)। আটককৃতদের ত্রিশাল থানায় প্রেরণ করা হয়েছে।

এসময় ঘটনাস্থলে ত্রিশাল থানার এস.আই পলাশ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর নজরুল ইসলাম ও আল জাবির উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন ও শীতকালীন বন্ধ থাকায় এই চক্রটি মেসের একাধিক রুমে ইয়াবা সেবন করতো। সরেজমিন ঘুরে দেখা গেছে মেসটির ১১ নাম্বার কক্ষের তালা ভেঙে এবং সিকিউরিটি ইনচার্জ রুম বাদ দিয়ে অন্য দুটি রুমে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নের জবাবে সহকারী প্রক্টর নজরুল ইসলাম জানান,বিষয়টি খুবই উদ্বেগজনক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত প্রশ্নের জন্য হুমকিস্বরুপ।

নাম না প্রকাশ করার শর্তে একাধিক শিক্ষার্থী বাংলাপ্রেস এর কাছে অভিযোগ করেন । বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় কিছু বখাটে ছিনতাই ও ছাত্রছাত্রীদের উত্যক্ত করে আসছে দীর্ঘদিন ধরে,সেই সাথে মেসগুলোতে চুরি যেন নিয়মিত ঘটনা।এই অবস্থার প্রতিকার আবশ্যক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি