৫ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শফিকুল সম্পাদক রফিকুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শফিকুল সম্পাদক রফিকুল

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের নির্বাচনে ১৬টি আসনেই জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু নীল দল।

সভাপতি পদে র্নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল আমিন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনার পর বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস।

বিএনপি সমর্থক সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

টানা দ্বিতীয় বারের মতো সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৯ এর নবনির্বচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন,"বিগত সময়ের সাফল্যের ধারা অব্যাহত রেখে শিক্ষক সমিতি নির্বাচনের ইশতেহার পূরণে বর্তমান শিক্ষক সমিতির কমিটি অঙ্গিকারবদ্ধ থাকবে।

সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আমিন বলেন, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করব এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা পরিবেশ বান্ধব সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো।

বঙ্গবন্ধু নীল প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল রাশেদ সহ-সভাপতি, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার মুখার্জী যুগ্ম-সাধারণ সম্পাদক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সুজন আলী সাংগঠনিক সম্পাদক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বঙ্গবন্ধু নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও রোবাইয়া শাহরিন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অমিতা দাস ও অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদার, নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফ ইকবাল আরিফ, চারুকলা বিভাগের প্রভাষক কল্যানাংশু নাহা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি