কাজ বন্ধ হওয়াদের খাদ্যসামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধা থেকে সংবাদদাতা: করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ হওয়ায় বাড়ীতে বেকার বসে থাকা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর, ভাতগ্রাম ও বনগ্রাম ইউনিয়নের ৫টি গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছয় কেজি চাল, ছয় কেজি আলু, দুই কেজি আটা, এক লিটার তেল, দেড় কেজি পেঁয়াজ, দেড় কেজি মসুর ডাল, হাফ কেজি লবণ, একটি কাপড় ধোয়া সাবান ও দুই প্যাকেট স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি