৬ মে ২০২৬

কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি

বাংলাপ্রেস ডেস্ক: ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তিনি আজ (সোমবার) দুপুরে বিএসএমএমইউতে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১২টায় দেবী শেঠির পৌঁছানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় তার আসতে দেরি হবে।

তাকে রিসিভ করতে প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ এখন শাহজালাল বিমানবন্দরে অবস্থা করেছেন বলে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হওয়ায় ওবায়দুল কাদেরকে রোববার সকাল সাড়ে ৭টায় বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম থেকে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পরানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নেওয়া হয়।

তার চিকিৎসায় কাজ করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড। বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের নেতৃত্বে মেডিকেল বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ চৌধুরী, অ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত ভৌমিক, অধ্যাপক ডা. একেএম আক্তারুজ্জামান, কার্ডিওসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক, অধ্যাপক অসিতবরণ অধিকারী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. তানিয়া সাজ্জাদ, প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক প্রমুখ।

এদিকে গতকালের প্রচণ্ড ভিড়ের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার সকালে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বেশকিছু পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

অপরদিকে ওবায়দুল কাদেরকে দেখতে গতকাল রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তারা আবার কাদেরকে দেখতে হাসপাতালে (বিএসএমএমইউ) আসেন।

ওবায়দুল কাদের গত শনিবার রাতেই অসুস্থতা বোধ করেন। রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা বেড়ে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

রোববার রাত সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের জানান, কাদেরের অবস্থার উন্নতি হয়েছে। তিনি চোখ খুলছেন। ডাক দিলে সাড়া দেওয়ার চেষ্টা করছেন। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি