কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা

বাংলাপ্রেস ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজিচালক আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) দুপুরে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে বিকালে শুনানির জন্য সময় নির্ধারণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান।
আইনজীবী আরও জানান, মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করে তার ভাই সাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাসিক মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মার্চ) গুলিতে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে কাদের মির্জাকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় নিয়ে যান। এজাহারে ত্রুটি থাকার অজুহাতে পুলিশ গ্রহণ করেনি বলে এমদাদ সাংবাদিকদের জানান।এরপর শুক্রবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানায় পুলিশ মামলা না নেওয়ায় আজ রোববার আদালতে মামলা করা হয়।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি