৪ মে ২০২৬

কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান, মিলল তেলাপোকা ও ইঁদুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান, মিলল তেলাপোকা ও ইঁদুর

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

সোনিয়া হক বলেন, কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামে খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে অভিযান শেষে তাৎক্ষণিক ব্রিফিংয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এছাড়া ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করছিল তারা। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি যেমন তৈরি হচ্ছে, তেমনি রাজস্বও ফাঁকি দিচ্ছে। সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি