৪ মে ২০২৬

‘কাবিলা’ কি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
‘কাবিলা’ কি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?

বাংলাপ্রেস ডেস্ক:   বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী দল পেল। নোয়াখালী এক্সপ্রেস নামের এই দল নিলামের আগে পরে মিলিয়ে বেশ ভালো দল সাজিয়েছে।

তবে এবার দলটি নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন, এমনই শোনা যাচ্ছিল।

বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ব্যাটে বলে মিলে গেলেই নোয়াখালীর হয়ে দূতিয়ালী করতে দেখা যাবে পলাশকে।

সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজেই একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।’

ইতোমধ্যে সদ্য শেষ হওয়া নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি