৪ মে ২০২৬

জ্যাকুলিনের পছন্দের খাবার ‘চিট মিল’, জানুন এর বিশেষত্ব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
জ্যাকুলিনের পছন্দের খাবার ‘চিট মিল’, জানুন এর বিশেষত্ব

জ্যাকুলিনের পছন্দের খাবার ‘চিট মিল’।

বাংলাপ্রেস ডেস্ক:   খাওয়াদাওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রী নিয়মিত শরীরচর্চা করে থাকেন। কড়া ডায়েটও মেনে চলেন তিনি। জানিয়েছেন, শ্রীলংকা থেকে ভারতে আসার পর তিনি নিয়মিত যোগাভ্যাস শুরু করেন। বলি তারকাদের মধ্যে তার ফিটনেস নিয়ে রীতিমতো চর্চা হয়। খাওয়াদাওয়া নিয়ম মেনে করলেও জ্যাকুলিন খেতে ভালোবাসেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কোট্টু রুটি দেখলে তিনি সব ডায়েট ভুলে যান। তার কাছে ‘চিট মিল’ মানেই ঝাল ঝাল মসলা মাখানো কোট্টু রুটি।

কোট্টু রুটি শ্রীলংকার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। মুম্বাইয়ের পাওভাজির মতোই কোট্টু রুটি শ্রীলংকায় বেশ বিখ্যাত। 

খাবারটির মূল উপকরণ হলো— রুটি বা পাতলা পরোটা। সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নানা রকম সবজি, তরকারির ঝোলের সঙ্গে মিশিয়ে ভাজা হয়। মেশানো হয় নানা রকম মসলা। চিকেন দিয়ে বা নিরামিষও বানানো যায় কোট্টু রুটি। জ্যাকুলিন যেহেতু আমিষ ছেড়েছেন, তাই নিরামিষ কোট্টু রুটিই তার পছন্দ। তামিলনাড়ুতেও এমন একটি খাবার পাওয়া যায়, যাকে বলে— ‘কোথু পরোটা’। সেটিও তামিলনাড়ুর জনপ্রিয় স্ট্রিট ফুড।

কোট্টু রুটি মানে অনেকেই ভাবেন রুটি ও তরকারি মিশিয়ে খাওয়া। ঠিক তেমনটি নয়। এটি রাঁধার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বাড়িতে যদি রুটি বা তরকারি বেঁচে যায়, তা দিয়েও মুখরোচক এ পদটি বানিয়ে নেওয়া যায়।

চলুন জেনে নেওয়া যাক, নিরামিষ কোট্টু রুটির রেসিপি—

উপকরণ

এক বাটির মতো ছোট করে কাটা সবজি (গাজর, বিন, ক্যাপসিকাম ও কড়াই শুঁটি)। ২০০ গ্রাম পনির বা টোফু। ২টি মাঝারি মাপের পেঁয়াজ। ১ চামচ আদা ও রসুনবাটা। ২টি কাঁচালংকা। একটি ছোট দারুচিনির স্টিক। ২টি ছোট এলাচ। ৩টি লবঙ্গ। একমুঠো কারিপাতা ফোড়নের জন্য। এক চামচ কারি পাউডার বা গরম মসলা। ১ চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো। আধ চামচ হলুদ গুঁড়ো। ১ চামচ গোলমরিচের গুঁড়ো। ১টি মাঝারি মাপের টমেটো। ১ কাপ নারিকেলের দুধ। লবণ স্বাদমতো।

ছয়টি পাতলা রুটি বা পরোটা কুচিয়ে নেওয়া। রান্না করা সবজির ঝোল। ১টি মাঝারি পেঁয়াজ কুচিয়ে নেওয়া। ১ কাপ কুচকানো বাঁধাকপি। ১ চামচ সয়া সস। লবণ ও গোলমরিচ।

এবার প্যানে তেল গরম করে দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ ও কারিপাতা ফোড়ন দিন। হালকা নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা ও কাঁচালংকা দিয়ে নাড়তে থাকুন। মসলা ভাজা হলে টমেটো দিন। এবার সমস্ত গুঁড়ো মসলা ও নুন দিয়ে ভাল করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন, যাতে মসলা পুড়ে না যায়। মসলা কষাতে কষাতেই তাতে কেটে রাখা সবজি ও পনিরের টুকরোগুলো দিয়ে দিন। পনিরের বদলে টোফুও দিতে পারেন। ঢেকে রান্না করুন কিছুক্ষণ। এবার নারিকেলের দুধ মিশিয়ে দিন। এতে কারি ঘন হবে। রান্না হয়ে গেলে নামিয়ে রাখুন।

কোট্টু রান্নার জন্য

তরকারি রান্না হয়ে গেলে কোট্টু বানিয়ে নিন। প্যানে সামান্য তেল বা ঘি গরম করে তাতে কোট্টুর জন্য রাখা পেঁয়াজকুচি, কারিপাতা, কাঁচালংকা কুচি দিয়ে নাড়তে থাকুন। এতে বাকি গাজরের টুকরো ও কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে ভালো করে ভাজুন। তারপর টুকরো করে রাখা রুটি বা পরোটাগুলো দিয়ে দিন। মেশান রান্না করে রাখা তরকারি। লবণ, গোলমরিচের গুঁড়ো ও সয়া সস দিয়ে ভালো করে ভাজতে হবে। ঝরঝরে হলে নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি