৮ মে ২০২৬

জয়ের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জয়ের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক : প্রথম টি টুয়েন্টি ক্রিকেট খেলায় ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট দলকে জয়ের ধারা ধরে রাখার পরামর্শ দেন। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নে তহবিল ব্যবহারে একটি সমন্বিত নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্ত্বে রাজধানীর তেঁজগায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও সংশ্লিস্ট সচিবরা অংশ নেন। সভার শুরুতে ক্রিকেটে ভারতকে হারানোয় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি পাওয়া তিনটি পুরষ্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । বৈঠকে মানবসম্পদ উন্নয়নে তহবিল সুষ্ঠু ভাবে ব্যবহার নিশ্চিত করতে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ব্যবহার নীতিমালা -২০১৯ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনেয়ারুল ইসলাম জানান, এই নীতিমালার আলোকে সমাজের অনগ্রসরসহ বিভিন্ন স্তরের মানুষকে বিনা খরচে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া নেপালের সাথে হওয়া দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রীসভা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি