৬ মে ২০২৬

'জয়বাংলা' কে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
'জয়বাংলা' কে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দিবস উদযাপন এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত নির্দেশনা গণমাধ্যমে পাঠানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘জয় বাংলাকে জাতীয় স্লোগান হবে।’ সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন।’ ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যাহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক-শিক্ষার্থীদেরও জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।’ এ নির্দেশনা দ্রুত কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি