৫ মে ২০২৬

জয় পেলে ঐক্যফ্রন্টের সংখ্যাগরিষ্ঠরা ঠিক করবে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জয় পেলে ঐক্যফ্রন্টের সংখ্যাগরিষ্ঠরা ঠিক করবে প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলে জোটের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই ‘প্রধানমন্ত্রী’ পদের জন্য নেতা ঠিক করবেন বলে জানিয়েছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ড. কামাল এ কথা জানান।

বিডিনিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌফিক ইমরাজ খালিদীর ওই প্রশ্নের জবাবে ড. কামাল এমন উত্তর দিয়েছেন বলে আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান জানালেও পরে বৈঠক থেকে বের হয়ে তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, আমি এ প্রশ্ন করলেও জবাব আমি পাইনি।

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে ড. কামাল ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সম্পাদকদের মধ্যে অংশ নেন- নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

এছাড়াও ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, এএফপি ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্সের ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ।

বাংলাপ্রস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি