৪ মে ২০২৬

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বাংলাপ্রেস ডেস্ক: প্রত‍্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে রান রেট বাড়িয়ে নিতে পারেনি লিটনের দল। হংকংয়ের ১৪৩ রান তাড়া পেরিয়ে গেছে ১৪ বল বাকি থাকতে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম‍্যাচে পেয়েছে ৭ উইকেটের জয়।আবু ধাবিতে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়। আতিক ইকবালের বলে বোল্ড হয়ে থামেন লিটন। ভাঙে ৭০ বল স্থায়ী ৯৫ রানের জুটি। ৩৯ বলে এক ছক্কা ও ছয় চারে ৫৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তার বিদায়ের তিন বলের মধ‍্যে দলকে জয়ের বন্দরে নিয়ে যান হৃদয়। ৩৬ বলে এক চারে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে। এই জয়ে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ (১.০০১)। নেট রান রেটে বেশ এগিয়ে শীর্ষে আফগানিস্তান (৪.৭০০)। সংক্ষিপ্ত স্কোর হংকং : ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, আনশুমান ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, মুর্তাজা ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, কালহান ৪*, এহসান ২*; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২) বাংলাদেশ : ১৭.৪ ওভারে ১৪৪/৩ (পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, হৃদয় ৩৫* জাকের ০*; আয়ুশ ৩-০-৩২-১, আতিক ৩.৪-০-১৪-২, এহসান ৩-০-২৮-০, মুর্তাজা ৪-০-৩৯-০, আইজাজ ৩-০-১৪-০, কিঞ্চিত ১-০-১১-০) [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি