৮ মে ২০২৬

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) থেকে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানায়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদের ভাষণের শুরুতে ও শেষে জয় বাংলা স্লোগান দেবে।

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় অন্যদের মধ্যে ব্যারিস্টার শফিক আহমেদ, আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ‘জয়বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই রুলে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৪ ডিসেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি