৪ মে ২০২৬

জ্বালানি সংকটে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম
জ্বালানি সংকটে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া

বাংলাপ্রেস ডেস্ক:   মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার সংকটে পড়েছে ভারত। দেশটির ক্ষতি পুষিয়ে দিতে রাশিয়া তেল দিতে প্রস্তুত। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন একটি শিল্প সূত্র জানিয়েছে, বর্তমানে প্রায় ৯৫ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতীয় পানিসীমার কাছাকাছি অবস্থান করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো বন্দরে পৌঁছাতে সক্ষম।

সূত্রটি রাশিয়ার বাইরের মালিকানাধীন ওই জাহাজগুলো মূলত কোথায় যাচ্ছিল তা প্রকাশ করতে রাজি হয়নি, তবে জানিয়েছে যে সেগুলো কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে সরবরাহ নিশ্চিত করতে পারে, যা শোধনাগারগুলোকে দ্রুত স্বস্তি দেবে।

ভারত বর্তমানে সরবরাহ সংকটের ঝুঁকিতে আছে, কারণ দেশটির অপরিশোধিত তেলের মজুত দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। একইভাবে দেশটির শোধনাগারগুলোতে গ্যাসোলিন এবং এলপিজির মজুতও সীমিত।

সূত্রটি আরও জানায়, এই বিঘ্ন বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে, কারণ ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশই আসে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট ‘হরমুজ প্রণালী’ দিয়ে। পথটি প্রায় বন্ধ হয়ে আসায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ (ভারত) বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে।

শিল্প তথ্য অনুযায়ী, মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে নয়াদিল্লির প্রচেষ্টার কারণে গত জানুয়ারিতে রুশ তেলের আমদানি দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেলে নেমে এসেছিল, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। তবে সূত্রটি জানিয়েছে, বর্তমানে এই আমদানির হার পুনরায় প্রায় ৩০ শতাংশে উন্নীত হয়েছে। সূত্র: রয়টার্স।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি