জ্বালানি ও বিদ্যুৎ খাতে চ্যালেঞ্জ বাড়বে: প্রতিমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস পাইপ লাইন, গ্যাসের মাস্টার প্ল্যান ও ডিপ ড্রিলিংয়ের কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। আমাদের ডাইনামিক প্রাইসিং আসবে। পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবন ও সচিবালয়ে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১০০ দিনের প্ল্যান তৈরি করার নির্দেশনা দেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখতে বলেন।
বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি