জুটি বাঁধলেন ওম-শ্রাবন্তী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চক্রবর্তী এবং ওম সাহানি। নবাগত পরিচালক অয়ন দে-র প্রথম ছবি ‘ভয় পেয়ো না’র মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে দু’জনকে। তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগোয় এই হরর থ্রিলার।
তাদের বিয়ের পরে সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ত। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে, যার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্য। তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, ‘‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথম বার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম আর ওর স্ত্রী মিমি আমার খুব ভাল বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভাল লাগছে। ও খুবই প্রমিসিং।’’
আরও পড়ুন : ওজন বেশি হওয়ায় রোশন সেক্স করতে পারে না : শ্রাবন্তী
শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। বললেন, ‘‘জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভাল লাগা রয়েছে। সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তার পরে ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।’’ অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীরা গাইবেন ছবির জন্য। সঙ্গীত পরিচালনায় ডাব্বু। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি