৫ মে ২০২৬

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু
বাংলাপ্রেস ডেস্ক: জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেতুর নাম পদ্মা সেতু রাখার পক্ষেই মত দিয়েছেন। তিনি আরও বলেন, পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে হয়, তাহলে পরবর্তীতে সরকার সেটি বিবেচনা করবে। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২-৩ দিনের মধ্যে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বয় করে পরামর্শ দিতে বলা হয়েছে। ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি