জুন থেকেই পদ্মা সেতুতে রেল চলবে : রেলমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: আগামী জুন মাস থেকেই পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু অংশের মূল কাজ সম্পন্ন হবে।
শনিবার বিকেলে সেতুর জাজিরা প্রান্তে রেলের কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু অংশের মূল কাজ সম্পন্ন হবে।
সঠিক সময়ের মধ্যে রেললাইন প্রস্তুত করে সেবা চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বাড়লেও এ মুহূর্তে রেলের ভাড়া বাড়ানোর সম্ভাবনা নেই। বৈশ্বিক কোনো পরিস্থিতির কারণে প্রকল্পের কাজে সমস্যা হবে না। পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন নির্মাণ করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরীসহ আরও অনেকে।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি