জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বাংলা প্রেস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
বাংলাপ্রেস ডেস্ক: জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে ও হাসিমুখে কথা বলে তাদের উৎসাহ দেন। শিশুদের মুখেও ছিল হাসি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। অন্য মুসল্লিরাও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় কয়েকজন শিশু রোজা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের কথার জবাব দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি