৪ মে ২০২৬

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দ্বিমত থাকলে আলোচনা হতে পারে। তবে বিরোধীদল বলে, তারা যা বলে তাই হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এসব কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর আছর করেছে। জুলাই সনদ নিয়ে এত দরদ হলে কেন সনদে আগে স্বাক্ষর করেনি? যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে বিএনপি।

তারেক রহমান বলেন, বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।

মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে ‘মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীদের অনুরোধে ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ বরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি