জুলাই স্মৃতি জাদুঘরের ডিজি হলেন এহসান মাহমুদ
বাংলাপ্রেস ডেস্ক: সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী এহসান মাহমুদকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে এহসান মাহমুদ অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখতে পারবেন না।
প্রজ্ঞাপনে নিয়োগের অন্যান্য শর্তও উল্লেখ করা হয়েছে। সরকারি বিধি ও সংশ্লিষ্ট আইনের আওতায় থেকে তাকে জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করতে হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
সঙ্গীত একাডেমি