৮ মে ২০২৬

জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম
জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার। রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর পাঠানো একটি চিঠির বরাতে বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহিদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি