১৩ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে সব মাদরাসায় বিশেষ মোনাজাতের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ এএম
জুলাই শহীদ দিবসে সব মাদরাসায় বিশেষ মোনাজাতের নির্দেশ

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১২ জুলাই জারি করা স্মারক এবং এ বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ক্রমিক নং ৬-এর সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি