২৩ আগস্ট ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

 


বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


দলটির মিডিয়া সেল জানিয়েছে, এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।


দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি