জরুরি অবস্থাতেই বাইডেন-কমলার অভিষেকের প্রস্তুতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থার মধ্যেই নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেকের প্রস্তুতি চলছে।আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের নাশকতামূলক ঘটনার আশংকা করা হচ্ছে। সর্বত্র বিরাজ করছে সতর্কাবস্হা। ইতোমধ্যে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিবের অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন আইনপ্রয়োগ কর্মকর্তারা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হুমকির হুশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের কাছ থেকে এই নির্দেশ এসেছে। এতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
জরুরি অবস্থার প্রভাব লাঘবে প্রয়োজনীয় সম্পদ, সরঞ্জাম ও সতর্কতার মাধ্যমে সহায়তা করতে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে। এফবিআই সারা দেশে অভ্যন্তরীন এলার্ট জারি করে সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে যে কোন নাশকতা মোকাবিলায় সব রকমের প্রস্তুতুতি নিতে বলেছে। আমেরিকার প্রত্যেক বড় বড় শহর, মহানগর গুলোতে নেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তার ব্যাবস্হা। এই বিশেষ নিরাপত্তা ব্যাবস্হা ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্হা।
৬ দিন আগ থেকেই প্রস্তুত থাকবে সবকিছু। শপথ অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ১৫ হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এই ব্যাপক নিরাপত্তা ব্যাবস্হা গ্রহণের নির্দেশ প্রদানের পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী চাদ উলফ নিজেই পদত্যাগ করেছেন। জো বাইডেন বলেছেন,ক্যাপিটল হিলের উন্মুক্ত প্রাঙ্গনে শপথ অনুষ্ঠানে উপস্হিত হতে তিনি বা তার ভাইস প্রেসিডেন্ট মোটেও শংকিত নন। ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা প্রতিটি রাজ্যে সশস্ত্র মহড়ার আহবান জানিয়ে ব্যাপক ভাবে লিফলেট বিলি করছে। তারা বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগে ১৭ জানুয়ারি এই সমাবেশ সফল করতে প্রচারণা চালাচ্ছে। এফবিআই-এর একটি স্মারকের উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, প্রত্যেক রাজ্যের কোর্ট হাউস, নগর ভবন ও ফেডারেল বিল্ডিং এই হামলার টার্গেটে পরিণত হতে পারে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের সন্ত্রাসী হামলার ঘটনায় সারাদেশ থেকে যোগ দেয়া উগ্রবাদী সমর্থকদের মধ্যে প্রাক্তন সেনা, পুলিশ, ফায়ার সার্ভিস সহ অনেক প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার লোকজন ছিল বলে এখন তদন্তে উঠে আসছে। এই ষড়যন্ত্রের শিকড় ছিল অনেক গভীরে প্রোথিত। ধারনার চাইতেও ভয়ংকর। এখন ট্রাম্পকে এই মুহুর্তে অফিস থেকে প্রত্যাহার অথবা অভিশংসনের ব্যবস্হা গ্রহণ করলে তার এসব উগ্রবাদী সমর্থকরা অবস্থা আরো খারাপ বা ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছে এফবিআই। এদিকে, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সহিংস অভ্যুত্থানে মদত দানের অভিযোগ এনে তাকে ঐতিহাসিক দ্বিতীয় দফায় অভিশংসনের প্রস্তাব হাউজে পেশ করা হয়েছে। এই প্রস্তাবের উপর বুধবার আলোচনা হতে পারে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শীঘ্রই সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে প্রেসিডেন্টকে তার অফিস থেকে প্রতাহারের ব্যবস্হা গ্রহণের আহবান জানিয়েছেন। জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে স্বস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন উপস্হিত থাকবেন। তারা এই অনুষ্ঠানে ঐক্য ও সংহতির উপর গুরত্ব দেবেন এবং সকল ক্ষত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গঠনের আহবান জানাতে পারেন সকলের প্রতি। বিগত ১ শ ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোন বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি