৫ মে ২০২৬

জর্জিয়ার ভারতীয় পরিবারে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন আটক, নিহতদের পরিচয় প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পিএম
জর্জিয়ার ভারতীয় পরিবারে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন আটক, নিহতদের পরিচয় প্রকাশ

সন্দেহভাজন বিজয় কুমার আটক

ইমা এলিস: জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি ভারতীয় পরিবারে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
গুইনেট কাউন্টি পুলিশের তথ্যমতে, শুক্রবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে আলটন সি. ক্রুস মিডল স্কুলের কাছে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশুর করা ৯১১ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বাড়ির ভেতরে চারজন প্রাপ্তবয়স্ককে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতরা হলেন- আটলান্টার বাসিন্দা ৪৩ বছর বয়সী মীমু দোগরা, লরেন্সভিলের বাসিন্দা ৩৩ বছর বয়সী গৌরব কুমার, ৩৭ বছর বয়সী নিধি চন্দর এবং ৩৮ বছর বয়সী হরিশ চন্দর।
গুইনেট কাউন্টি পুলিশ করপোরাল অ্যাঞ্জেলা কার্টার জানান, বাড়ির ওপরতলার একটি আলমারির ভেতর থেকে তিনজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা কেউ সশস্ত্র ছিল না।
ঘটনার কিছু দূরত্বের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তার নাম বিজয় কুমার (৫১), তিনি আটলান্টার বাসিন্দা।
তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। পুলিশ জানায়, আটলান্টায় মীমু দোগরা ও বিজয় কুমারের মধ্যে একটি তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে তাদের ১২ বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে লরেন্সভিলের ওই বাড়িতে যাওয়ার পরও চলতে থাকে।
গৌরব কুমার, নিধি চন্দর ও হরিশ চন্দর এই তিনজন দোগরা ও কুমারের আত্মীয় ছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা ওই বাড়িতে দুই শিশুসহ (বয়স ৭ ও ১০) বসবাস করতেন।
তর্কের বিষয় কী ছিল, কেন আটলান্টা থেকে পরিবারটি লরেন্সভিলের বাড়িতে গিয়েছিল, বা কীভাবে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত—তা এখনও স্পষ্ট নয়।
করপোরাল কার্টার বলেন, এ ধরনের ঘটনায় যখন কেউ প্রাণ হারায়, তা সবসময়ই মর্মান্তিক,তবে এক ঘটনায় এতজনের মৃত্যু প্রতিদিন দেখা যায় না।
বিজয় কুমারের বিরুদ্ধে চারটি গুরুতর হামলার অভিযোগ, চারটি ফৌজদারি হত্যার অভিযোগ, চারটি পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ, প্রথম ডিগ্রির শিশু নির্যাতনের একটি অভিযোগ এবং তৃতীয় ডিগ্রির শিশু নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি