৪ মে ২০২৬

জর্জিয়ায় ক্যান্সারে মারা গেলেন বাংলাদেশি গুলজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জর্জিয়ায় ক্যান্সারে মারা গেলেন বাংলাদেশি গুলজার
নিজস্ব প্রতিবেদক : মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ গুলজার খান সাওখি (৫২)। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (জুন ১) সকাল পৌনে ১১ টার দিকে স্থানীয় গুনেইট মেডিকেল সেন্টারে তিনি মারা যান। বাংলাদেশের ঢাকার অধিবাসী মোহাম্মদ গুলজার খান সাওখি দীর্ঘদিন যাবৎ জর্জিয়ায় বসবাস করতেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাযে জানাজা ৪ জুন শুত্রুবার জুম্মার নামাজের পর জর্জিয়া ইসলামিক সেন্টার লরেন্সভিল মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঐ দিনই জর্জিয়াস্থ বেহেলহ্যাম মুসলিম কবর স্থানে তার লাশ সমাহিত করা হবে। নামাজে জানাজায় অংশ গ্রহণের জন্য জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছেন তার পরিবার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি