২১ জুন ২০২৬

জর্জিয়ায় ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি কিশোরী মহিমার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জর্জিয়ায় ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি কিশোরী মহিমার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি কিশোরী আনিসা আব্বাস মহিমা মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল)মধ্যরাতের স্কটিস রাইট চিলড্রেন হাসপাতালে মৃত্যু বরন করেন ১৬ বছর বয়সী মহিমা। সে দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মহিমা জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মাহমুদ আব্বাস মিঠুর ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর বয়সে তার কিডনিতে ক্যান্সার ধরা পড়ে সেই থেকে সে কিডনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিল। সুস্থতার স্বার্থে সেই শিশুকালে একটি কিডনিও ফেলে দেয় চিকিৎসক। চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে ওই হাসপাতালেই মৃত্যু বরন করেন মহিমা। আনিসা আব্বাস মহিমার পৈতৃক নিবাস বৃহত্তর কুমিল্লা জেলায় বলে জানা যায়। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি