৫ মে ২০২৬

জর্জিয়া আ.লীগের জেল হত্যা দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জর্জিয়া আ.লীগের জেল হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: গত ৭ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া আ.লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরার ৩ নভেম্বর জেল হত্যা ও ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জর্জিয়া আ.লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জর্জিয়ায় আওয়ামী লীগের চলমান কোন কমিটি না থাকায় সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের সভাপতিত্বে এবং সাবেক সহসভাপতি শেখ জামালের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ঐ দিনে শাহাদাৎ বরণ কারিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জর্জিয়া প্রবাসী আওয়ামী নেতা মোহাম্মদ কায়েদুজ্জামান । অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী। এ ছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোশাররফ হোসেন, হাসান চৌধুরী সুহেল, মাহাবুবুল আলম সাগর, সমির জাহান সম্রাট প্রমুখ। অন্যনানের মধ্যে উপস্থিত ছিলেন, নেহাল মাহমুদ, কায়েদুজ্জামান, সাগর চক্রবর্তী,অভিষেক শ্যাম , মহিউদ্দীন দুলাল,তাজউদ্দীন, তামিদ উদ্দীন , শেখ সেলিনাসহ আরো অনেকে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি