জোরালো হচ্ছে বিএনপির আন্দোলন, তিন জেলায় সংঘর্ষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রস ডেস্কঃ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা ইস্যুতে জোরালো হচ্ছে বিএনপির আন্দোলন। সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নাটোর, খুলনা ও বরিশালে আহত হয়েছে ৩৫ জনের বেশি। কোথাও-কোথাও টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে সমাবেশে নামে বিএনপি।
সোমবার (২২ নভেম্বর) সকালে নাটোরে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ, সাংবাদিকসহ আহত হন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
খুলনায়ও বিএনপির সমবেশে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয় সাংবাদিকসহ ১৫ জন। বরিশালে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গেলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপির চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়ায় সরকারের কড়া সমালোচনা করেন দলটির সিনিয়র নেতারা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। একই ইস্যুতে বুধবার দেশের সব জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি