৪ মে ২০২৬

জোড়াবাড়ী ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষক রজব আলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জোড়াবাড়ী ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষক রজব আলী
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষক রজব আলী মাষ্টার। তিনি দলের মনোনয়ন পেতে এলাকার বিভিন্ন পাড়া, মহল্লায় ব্যপক প্রচার প্রচারণার পাশাপাশী সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। জীবন বৃত্তান্ত থেকে জানা যায়, তিনি আ’লীগ পরিবারের সন্তান। তার পিতা মৃত চইমদ্দিন একজন আ’লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি ১৯৬৯ সালে গণ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ছাত্র নেতা হিসাবে ১৯৬৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উৎজীবিত হয়ে মিরজাগঞ্জ হাইস্কুল শাখায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসাবে রাজনীতির শুরু করেন। ১৯৭৩ সালে ডোমার কলেজ শাখা ছাত্রলীগের সহ-সাধারণ ছিলেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত একটানা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। কলেজ রাজনীতি শেষে পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে চাকুরী পায়। শিক্ষকদের ন্যয্য অধিকার আদায়ে ওৎকালীন আন্দেলনে অগ্রণী ভুমিকা রাখেন। চাকুরী জীবনে প্রধান শিক্ষক হিসাবে সততার সাথে দ্বায়িত্ব পালন করে মিরজাগঞ্জ সঃপ্রাঃ বিদ্যালয় হতে ২০১৫ সালে অবসরে যান। সেই থেকে আ’লীগের রজনীতি থকে বর্তমানে ইউনিয়ন আ’লীগের সদস্য, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার সদস্য, ইউনিয়ন কৃষকলীগের সদস্য,আ’লীগ মনোনিত উপজেলা শিক্ষা কমিটির প্রতিনিধি, ২ বার উপজেলার শ্রেষ্ঠ কাপ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়। ১৩টি জামাত মিলে মিরজাগঞ্জ ঈদগাহ ময়দানের সাবেক সভাপতি, পরপর ৩বার মিরজাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য। বর্তমানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা, মিরজাগঞ্জ কলেজ পাড়া জামে মসজিদের সভাপতি ও মিরজাগঞ্জ হাট রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন তিনি। এলাকার একধীক ভোটার জানান, রজব আলী মাস্টার মুজিব আদর্শের সৈনিক হিসেবে গরিব মেধাবি ছাত্র/ছাত্রীদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, করোনা কালীন সময়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে বিশেষ ভুমিকা রাখেন। প্রবীন শিক্ষক ও রাজনৈতিক নেতা হিসাবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। এরই মধ্যে দলীয় নেতাদের সাথে সক্ষতা গড়ে তুলার পাশাপশী এলাকায় বিভিন্ন পাড়া, মহল্লায় সাধারণ মানুষের সাথে মতবিনিময়, উঠান বৈঠক করে প্রচার প্রচারণার মাধ্যমে হেবীওয়েষ্ট প্রার্থী হিসাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে তিনি। মনোনয়ন প্রত্যাশী রজব আলী মাষ্টার জানান, আগামী ইউপি নির্বাচনে রাজনৈতিক পেক্ষাপট বিবেচনা করে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পাওয়ার আশা করি। জাতির জনকেন সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে এলাকায় মাদক, জুয়া, অসামাজিক কর্মকান্ড প্রতিহত করে দূর্নীতি মুক্ত সমাজ গড়বো। জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবো। তিনি আশাবাদী দল আমাকে নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন দিলে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ব্যপক ভুমিকা রাখবো এবং হাজার হাজার ভোটের ব্যবধানে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আমিও মুজিব আদর্শের সৈনিক হিসেবে অসহায় মানুষের অধিকার আদায়ে আলোকিত ইউনিয়ন গড়তে উক্ত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন পাওয়ার জোর দাবী জানাই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি