৭ মে ২০২৬

জোড়া মাথার শিশু রাবেয়া-রোকেয়াকে দেখে এলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জোড়া মাথার শিশু রাবেয়া-রোকেয়াকে দেখে এলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন জোড়া মাথার শিশু রাবেয়া-রোকেয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী তাদেরকে দেখতে সিএমএইচে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।

চিকিৎসার পর তাদের দুইজনের মাথা আলাদা করা হয়েছে। এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে তাদের যুক্ত মাথা পৃথক করা হয়।

যমজ শিশু রাবেয়া-রোকেয়ার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিনবছর।

পরে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি। এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিক নাওয়াজকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি