৬ মে ২০২৬

জনতার রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহী বি চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জনতার রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহী বি চৌধুরী
  বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। এসময় গাড়ির ভেতর থেকে মাহী বি চৌধুরীকে হাতজোড় করে মাফ চাইতে দেখা যায়। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহী বি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপির নেতাকর্মীরা৷ তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং ‘দালাল দালাল’ স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়। তবে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। একসময় মাহী বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়। এর আগে র‌্যাবের দুটি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করার সময় জনগণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি