৬ মে ২০২৬

জনসচেতনা মূলক উদ্যোগ নিলো ‘ইনলেপ্ট’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জনসচেতনা মূলক উদ্যোগ নিলো ‘ইনলেপ্ট’

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : সোজা বাংলায় বললে, এই স্লোগানের অর্থ হলো, ব্যবহৃত দ্রব্যের মোড়ক রাস্তায় না ফেলে নিজের পকেটে রাখুন। রাস্তা পরিষ্কার রাখুন।

মনে করুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে কলা খাচ্ছেন। কলা খাওয়া শেষ করে দেখলেন আপনার ধারে কাছে কোন ডাস্টবিন নেই। তখন আপনি দুইটার যেকোন একটি কাজ করতে পারেন। খোসা রাস্তায় ফেলে দিতে পারেন অথবা আপনার ব্যাগে বা টিস্যু পেঁচিয়ে জামার পকেটে রাখতে পারেন। INLEPT বলছে, খোসাটি না ফেলে যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন পাচ্ছেন না ততক্ষণ আপনার কাছেই রাখুন। এটাই হলো, “Keep Your Packet in Your Pocket”

এটি নিয়ে INLEPT এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সাদিক হাসান শুভ একটি ভিডিও বার্তা ও একটি ছবি তৈরি করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন মহল থেকে এর ব্যপক প্রশংসা করা হয়।

ভিন্ন ধর্মী একটি সংগঠন INLEPT (Institute of Learning and Promoting Tolerance)। এটি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যার বৈশিষ্ট হবে ভিন্নতা, শ্রদ্ধা ও সহিষ্ণুতা। এখানে বিভিন্ন ধরণের মানুষ থাকবে এবং তারা মানুষকে বিচার করবে শুধু মাত্র তাদের কাজের উপর ভিত্তি করে। মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আচরণে হবে সহিষ্ণু। আচরণ ও যোগ্যতা ভিন্ন অন্য কোন কিছুই বিবেচনার মাপকাঠি হবে না।

INLEPT যা করে: এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য INLEPT বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে

১। লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে মানুষের কাছে সহিষ্ণুতার বার্তা পৌঁছে দেয়া।

২। মানুষের জন্য যন্ত্রণাদায়ক অবস্থা তৈরি করে এমন বিষয়গুলোকে সমাজ থেকে দূর করতে প্রচারণা চালানো।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাদিক হাসান শুভ বলেন, “মানুষের জন্য যন্ত্রণাদায়ক অবস্থা তৈরি করে এমন বিষয়গুলোর একটি হলো রাস্তায় বা যেখানে সেখানে ময়লা বা ব্যবহৃত দ্রব্যের মোড়ক ফেলা। মানুষ যদি যেখানে সেখানে ময়লা না ফেলে নিজের ব্যবহৃত কোন দ্রব্যের মোড়ক (Packet) নিজের কাছে রেখে দেয় এবং যখন ডাস্টবিন পায় তখন সেখানে রাখে তাহলে পথ-ঘাটের ময়লার সিংহ ভাগ কমে যাবে। কারন রাস্তা-ঘাটে যেসকল ময়লা দেখা যায় তার প্রায় সবই কোন না কোন কিছুর খোসা। রাস্তার ময়লা পরিস্কার করা সাধারণ জনগণের দায়িত্ব নয় বরং এটি স্থানীয় প্রশানের দায়িত্ব। মানুষের দায়িত্ব হলো নিজে ময়লা না ফেলা। মানুষ যদি তাদের এই দায়িত্ব পালন করে তাহলেই আর নোংড়া হবে না, মানুষের চলতে কষ্ট হবে না। মানুষের চলার পথ হবে আরামদায়ক। স্থানীয় প্রশাসনও অন্য অনেক কাজে মনযোগ দিতে পারবে।”

কীভাবে এই বিষয়টি প্রচার করছেন জানতে চাইলে তিনি বলেন, “আমি যেখানে যাই সেখানেই এই কথা বলি। বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমি একটা অংশে এই বার্তাটা দর্শক-শ্রোতাদের কাছে দিই। তাদের শপথ করাই যেন তারা যেখানে সেখানে ময়লা না ফেলে তারা যেন সেগুলো তাদের নিজেদের কাছে রাখে। রাস্তায় কাউকে ময়লা ফেলতে দেখলে তাদেরও একই কথা বলি। আমাদের ইচ্ছা আছে এটি নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেমিনার করা।”

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি