৪ মে ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে নির্মিত হলো টেলিফিল্ম ‘পরী’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে নির্মিত হলো টেলিফিল্ম ‘পরী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা: অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে নির্মিত হলো টেলিফিল্ম ‘পরী’। এ নাটকে জনপ্রিয় এ অভিনেত্রী নিজেও অভিনয় করেছেন। তার সঙ্গে আরো রয়েছেন গোলাম কিবরিয়া তানভীর এবং লাক্সতারকা মিম মানতাসা। পরিচালনা করেছেন শেখ রুনা। গল্পে দেখা যায়, তানিয়া আহমেদ মানসিক রোগী! সম্পর্কে মানতাসার ফুফু। সবসময় তানিয়া আহমেদ তাকে আগলে রাখলে। রোরকার আড়ালে রাখে। সাজগোজ করতে দেন না। এমনকি কলেজের কোনো বন্ধুদের সঙ্গেও মিশতে দেননা। ফুফুর এতো কড়াকড়ির মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে প্রেম করেন। একদিকে যেমন মানতাসার উপর তানিয়া আহমেদের শাসন বাড়তে থাকে, অন্যদিকে তানভীরের সঙ্গে মানতাসার প্রেমও জমতে থাকে। এরপরের গল্পটা অন্যরকম।

পরী প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, এই গল্পটি আমার এক বন্ধুর কাছ থেকে জানা। তার পরিচিত একজন মহিলা ও ভাস্তির মধ্যে এমন শাসন ও মানসিক চাপে রাখার বিষয় দেখেছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গল্প সাজানো হয়েছে। অভিনেতা তানভীর বলেন, তানিয়া আপুর অনেক বড় ভক্ত আমি। তার গল্পে এবং একই স্কিনে প্রথম কাজ করলাম। নাটকেও মানতাসার সঙ্গে এটি আমার প্রথম কাজ। সবমিলিয়ে ভালো লাগার একটি প্রজেক্ট। তিনি বলেন, গল্পে তানিয়া আহমেদ ও মানতাসার মধ্যে যে সমস্যাগুলো থাকে শেষে দেখা যাবে আমি সমাধান করি। দর্শকদের পরী দেখার আমন্ত্রণ জানাই।

দয়াল সাহার রচনায় পরী নির্মিত হয়েছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে। টেলিফিল্মটি আগামীকাল শুক্রবার ২৮ জুন দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি