৫ মে ২০২৬

জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন বাহার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন। সরকারি চাকরিজীবী হলেও অভিনয় ছিল মহিউদ্দিন বাহারের নেশা। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’ এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন। প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন মহিউদ্দিন বাহার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি