৫ মে ২০২৬

জনপ্রিয় কৌতুক অভিনেতা বিশ্বেশ্বরা রাও মারা গেলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জনপ্রিয় কৌতুক অভিনেতা বিশ্বেশ্বরা রাও মারা গেলেন
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা বিশ্বেশ্বরা রাও। মঙ্গলবার (২ এপ্রিল) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। পরে ওই দিনই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। এর আগে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বেশ্বরার মৃত্যুকে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতাকে হারানো বলে মন্তব্য করছেন সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় অভিনেতাকে হারানোর শোক প্রকাশ করেছেন তারা। দক্ষিণী তারকা চিরঞ্জীবী, পবন কল্যাণ, নন্দামুরি বালাকৃষ্ণ এবং জুনিয়র এনটিআরসহ আরও অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন এ তারকার মৃত্যতে। বিশ্বেশ্বরা প্রায় ৩৫০টি তামিল ও তেলেগু সিনেমায় কৌতুক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া দেড় শতাধিক সিনেমায় শিশুশিল্পী হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন। সিনেমা ছাড়াও টেলিভিশনের ধারাবাহিকে দেখা গেছে তাকে। ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে আগত বিশ্বেশ্বরা মাত্র ৬ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে স্বীকৃতি পান। এরপর তার পরিবার চলে আসে চেন্নাইতে। তামিল সিনেমা ‘পিথামাগান’-এ মঞ্জুর বাবার (অভিনেত্রী লায়লা) চরিত্রে অভিনয় করেছেন তিনি। যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এনটি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বরা রাও এবং এম জি রামচন্দ্রনের মতো অনেক কিংবদন্তি অভিনেতার সঙ্গে পর্দায় দেখা গেছে অভিনেতা বিশ্বেশ্বরাকে। রজনীকান্ত, চিরঞ্জীবী, নাগার্জুন, এবং পবন কল্যাণের সঙ্গেও কাজ করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কাজের অবদান হিসেবে তামিলনাডু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি