৪ মে ২০২৬

জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধুনট পৌরসভার শ্রদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধুনট পৌরসভার শ্রদ্ধা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট পৌর কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এজিএম বাদশাহ।

ধুনট পৌরসভার সচিব শাহিনূর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র পত্নি রোজিনা আক্তার তুহিন, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, ফজলুল হক সোনা, সোলায়মান আলী, ফরিদ উদ্দিন, শিল্পী খাতুন, আলেকা খাতুন, ধুনট পৌরসবার লাইসেন্স পরিদর্শক নাজমুল হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক, এসেসর আব্দুল মান্নান, টিকাদান সুপার ভাইজার আনোয়ার মল্লিক, টিকাদানকারী মাহবুবা আকতার মিতু, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, কর আদায়কারী এনামুল হক দোলন, সহকারী কর আদায়কারী খলিলূর রহমান, টিকাদানকারী ফারুক হোসেন, ঠিকাদার আব্দুল মোমিন সোহেল ও টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি