জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার
সাভার থেকে সংবাদদাতা :ঢাকার সাভারে জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে সাভার পৌর এলাকার মুক্তিরমোড়ে রাস্তার পাশে পলিথিনের শপিং ব্যাগের ভিতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক যুবক।
সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন জানান, মুক্তির মোড়ে মসজিদের পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ আসে। বিকাল ৫টার দিকে মুক্তিরমোড় এলাকার রাস্তার পাশে থাকা একটি পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় কন্যা নবজাতককে দেখতে পান সম্রাট নামের এক যুবক।
পরে ওই নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফুটফুটে কন্যা নবজাতকটিকে পরম আদর মমতা দিয়ে হাসপাতাল কতৃপক্ষ মাতৃস্নেহ দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে। নবজাতকটিকে এক নজর দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি