৪ মে ২০২৬

জঙ্গিবাদের ফাঁদে প্রেম (টিজার)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জঙ্গিবাদের ফাঁদে প্রেম (টিজার)
ঢালিউড সিনেমায় জঙ্গিবাদের গল্প খুব অল্পই এসেছে। সদ্য প্রকাশিত টিজারে তেমন কিছুর ইঙ্গিত দিল ‘জান্নাত’। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহি।
বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশ হয় ‘জান্নাত’-এর টিজার। টুকরো টুকরো দৃশ্যের বুননে উঠে আসে দুই তরুণ-তরুণীর প্রেম কীভাবে তছনছ করে জঙ্গিবাদ। সুন্দর লোকেশন, দৃশ্যায়ন ও সুঅভিনয়ের প্রতিশ্রুতিও দেয় টিজারটি। আর দুই তারকার লুকও দারুণ। জানা গেছে, ঈদুল ফিতরের পরপর মুক্তি পাবে ‘জান্নাত’। মানিকগঞ্জ ও বিএফডিসিসহ দেশের বেশ কিছু লোকেশনে ‘জান্নাত’-এর দৃশ্যায়ন হয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় আছেন মাহি। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর ও আলীরাজ। সাইমন ও মাহি প্রথম অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পাওয়া ছবিটি দারুণ ব্যবসা করে। পরিচালনা করেন জাকির হোসেন রাজু। ‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর এ জুটির পর্দায় কামব্যাক নিয়ে উত্তেজনায় আছেন ভক্তরা। এদিকে, মানিকের পরিচালনায় ইতোমধ্যে আরো একটি সিনেমার শুটিং অনেকটা এগিয়ে নিয়েছেন সাইমন ও মাহি। সিনেমাটির নাম ‘আনন্দ অশ্রু’।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি