জঙ্গি সন্দেহে মালেশিয়ায় বাংলাদেশি গ্রেফতার
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ আছে এই সন্দেহে ওই বাংলাদেশিসহ মোট ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ বিদেশি ও ২ জন মালয়েশিয়ার নাগরিকও রয়েছে। এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।
শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ফুজি হারুন জানান, ১৯শে ডিসেম্বর থেকে এ বছরের ২৮শে জানুয়ারির মধ্যে তাদেরকে জোহর, সিলাঙ্গর ও সাবাহ শহর থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই মালয়েশিয়ানসহ বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার একটি দেশের মোট ৪ জন বিদেশি রয়েছে। তাদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। বাংলাদেশির বিষয়ে বিবৃতিতে তিনি বলেন, ১৯শে ডিসেম্বর ক্ল্যাং শহর থেকে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি ক্লিনারকে আটক করা হয়।
আমাদের ধারণা, সে আইএস এর কট্টর সমর্থক। সন্ত্রাসী গোষ্ঠীটির জন্যে জঙ্গি যোগান দেয়ার দায়িত্বে ছিল সে। এটি ছিল সিরিজ গ্রেপ্তারের দ্বিতীয় ঘটনা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি