৫ মে ২০২৬

জনগণকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে বললেন মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জনগণকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে বললেন মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে, তাই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে পাহারায় থাকতে হবে জনগণকে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি ভাতা দেয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে। তিনি বলেন, দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও দুনীতি প্রতিরোধে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, মাতৃহগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী, কাজিপাড়ায় গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আল মামুন প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি