৬ মে ২০২৬

জনগণের প্রতি দায় না থাকায় নিত্যপণ্যের দাম কমাচ্ছে না সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জনগণের প্রতি দায় না থাকায় নিত্যপণ্যের দাম কমাচ্ছে না সরকার
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন-জনগণের প্রতি কোনো দায় নেই বলেই, নাগালের বাইরে যাওয়ার পরও নিত্যপণ্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না সরকার। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় সদস্য সচিব আমিনুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা বলেছি জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্যে বিএনপি রাস্তায় রয়েছে। জনগণের জন্য বিএনপি রাস্তায় থাকবে। সর্বোপরি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যে বিএনপি রাস্তায় আছে এবং থাকবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি