৬ মে ২০২৬

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন:  রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করে বলুন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন।’ বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টায় নগরী সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় চত্বরে শ্রমিক দিবস উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উস্কানি দেয়া ঠিক হবে না। ফ্যাসিবাদের উত্থান হলে কেউ বাঁচতে পারবে না। বর্তমান সরকারকে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, সে ধরনের পদক্ষেপ নেয়া খুবই দুঃখজনক। সমাবেশ সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান। বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি